২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:০০:৫৯ পূর্বাহ্ন
হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পরে তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন বলে শায়রুল কবির জানান।

 

 

এর আগে গত ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ