পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের এক দিন পরই বাড়ির পাশের ঝোপ থেকে ইমান আলী প্রামানিক (৫৭) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়াস্থ পাবনা সুগার মিলস সংলগ্ন ঝোপ থেকে হাত-পা বাঁধা ও মুখসহ মাথায় কাপড় মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমান আলী দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামানিকের ছেলে।
নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা পেশায় ভ্যানচালক।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করতেই চালককে হত্যা করে ঝোপের আড়ালে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।