২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১০:২৪:১৫ পূর্বাহ্ন
ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ফারহান নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতান বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু ফারহান ওই এলাকার জামালের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি পৌরসভার সাবেক কমিশনার আব্দুল্লাহ চৌধুরী।

 

 

তিনি বলেন, শিশু ফারহান পরিবারের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পায় তাকে। এরপরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারহানকে মৃত ঘোষণা করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ