যেকোনো রোগের প্রাথমিক লক্ষণগুলো যদি সময়মতো চিহ্নিত করা যায়, তাহলে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু অনেক সময়ই মানুষ প্রাথমিক লক্ষণগুলো উপেক্ষা করে, যার ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিশোধন, হজম প্রক্রিয়া ও শরীরের অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে।
বর্তমানে অনেক মানুষ লিভারের সমস্যায় ভুগছেন, বিশেষ করে ফ্যাটি লিভার একটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে। অনেকে এই সমস্যাকে তেমন গুরুত্ব না দিলেও, সময়মতো চিকিৎসা না করালে এটি ভয়ংকর রূপ নিতে পারে। এছাড়া লিভারে পানি জমার সমস্যাও অনেকের মধ্যে দেখা যায়, যা আরো জটিল হতে পারে।
পেট ফোলা বা আকারে পরিবর্তন: পেটে পানি জমে যাওয়ার কারণে ফোলাভাব দেখা দেয়।
দ্রুত ওজন বৃদ্ধি: শরীরে অতিরিক্ত ফ্লুইড জমে গেলে ওজন দ্রুত বাড়ে।
পেটে অস্বস্তি বা ব্যথা: পেট ভারী লাগা, চাপ অনুভব করা বা ব্যথা হতে পারে।
শ্বাসকষ্ট: জমে থাকা ফ্লুইড ডায়াফ্রামে চাপ সৃষ্টি করলে শ্বাস নিতে সমস্যা হয়।
ক্ষুধা কমে যাওয়া: পেট তাড়াতাড়ি ভরে যাওয়ার অনুভূতি হয়, খাওয়ার আগ্রহ কমে যায়।
অতিরিক্ত ক্লান্তি: শরীরে ফ্লুইড জমার কারণে দুর্বলতা ও ক্লান্তি দেখা দেয়।
বমি ভাব ও গ্যাস্ট্রিক সমস্যা: বুক জ্বালা, বমিভাব ও পায়ের নিচের অংশ বা গোড়ালিতে ফোলাভাব দেখা দিতে পারে।
এই ধরনের লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।