২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সাভারে বকেয়া পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:৩০:০৭ অপরাহ্ন
সাভারে বকেয়া পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

সাভারে দুইটি তৈরি পোশাক কারখানা থেকে ছাঁটাই করা ও পদত্যাগকারী শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন। তাদের দাবি—চুক্তি অনুযায়ী বাৎসরিক ছুটি, সার্ভিস বেনিফিট ও অন্যান্য প্রাপ্ত অর্থ দ্রুত পরিশোধ করতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাভারের উলাইল এলাকায় প্রাইড গ্রুপের অধীনস্থ এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নিট গার্মেন্টস লিমিটেড কারখানার সামনে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকরা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শ্রমিকরা অভিযোগ করেন, ছাঁটাইকৃত, রিজাইনকৃত, মামলার রায়প্রাপ্ত শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া বেতন, ছুটির টাকা ও সার্ভিস বেনিফিট এখনো পরিশোধ করা হয়নি।

 
এতে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অর্থসংকটে দিন কাটাচ্ছেন।

 

বিক্ষুব্ধ শ্রমিকরা আরো জানান, চুক্তি ভঙ্গকারী মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না হলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে রাস্তায় নামবেন এবং কারখানার সামনে অবস্থান কর্মসূচিসহ লাগাতার আন্দোলনের পথে যাবেন তারা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ