২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পরিচ্ছন্ন তেঁতুলিয়া গড়তে বসুন্ধরা শুভসংঘের ডাস্টবিন স্থাপন কার্যক্রম

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:০৮:৪৩ অপরাহ্ন
পরিচ্ছন্ন তেঁতুলিয়া গড়তে বসুন্ধরা শুভসংঘের ডাস্টবিন স্থাপন কার্যক্রম

ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন, আমাদের তেঁতুলিয়া পরিচ্ছন্ন রাখুন’—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) ঐতিহাসিক তেঁতুল তলা এলাকাসহ বাজারের আরো পাঁচটি স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়। এ সময় তেঁতুলিয়ার সাধারণ মানুষদের সঙ্গে পরিচ্ছন্নতা ও সচেতনতা নিয়ে আলোচনা করেন শুভসংঘের সদস্যরা। তেঁতুলিয়া উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

 
এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য, রয়েছে চা-বাগানসহ বহু দর্শনীয় স্থান। প্রতিবছর প্রচুর পর্যটক আসেন এখানে। তাই বাজার ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে শুভসংঘের এ উদ্যোগ প্রশংসনীয়।

 

জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহামুদুল ইসলাম বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডাস্টবিনগুলো সঠিকভাবে ব্যবহার করলে তেঁতুলিয়াকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।

 
তেঁতুলিয়া উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, আজ আমরা তেঁতুল তলা ও বাজারের পাঁচটি জায়গায় ডাস্টবিন স্থাপন করে কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে ডাকবাংলো ও পুরাতন বাজার এলাকাতেও ডাস্টবিন বসানো হবে।

 

শুভসংঘের উপজেলা সভাপতি হুমায়ুন কবির বলেন, পর্যটন ও পরিবেশ রক্ষায় শুভসংঘ কাজ করে যাচ্ছে, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও থাকবে। তিনি আরো জানান, ইতিপূর্বে পরিচ্ছন্ন তেঁতুলিয়া গড়তে শুভসংঘের পক্ষ থেকে এক সভা আয়োজন করা হয়, যেখানে ১২ দফা প্রস্তাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুকে লিখিতভাবে জানানো হয়েছিল।

 
তিনি বেশিরভাগ প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন। এ জন্য শুভসংঘ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

 

ডাস্টবিন স্থাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাহামুদুল ইসলাম (জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত), শিক্ষক মাসুদ রানা, সমাজসেবক আতিকুজ্জামান শাকিল, খন্দকার ইমরান, সবুজ আল পায়েল, সাদেকুল ইসলাম উজ্জ্বল এবং শুভসংঘের সদস্য—রবিউল ইসলাম রতন, শাকিল আহমেদ, মেরাজুল ইসলাম, আসলাম আশিক, হাসান তারেক বিজয়, আরিফুল ইসলাম, সাব্বির আহমেদ, শিহাবসহ আরো অনেকে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ