২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

অসহায় আয়েশা বেগমের পাশে বসুন্ধরা শুভসংঘ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১১:৩৩:১২ পূর্বাহ্ন
অসহায় আয়েশা বেগমের পাশে বসুন্ধরা শুভসংঘ

ইট-পাথরের এই জীবনে সবাই ব্যস্ত নিজের মতো করে। কিন্তু এখনো কিছু মানুষ আছেন— যারা নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন নীরবে। সেই মানবিকতারই দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা শুভসংঘ। ‘মানুষ মানুষের জন্য’—এই বিশ্বাসকে ধারণ করে শরীয়তপুরের নড়িয়া উপজেলা শাখার উদ্যোগে এক হতদরিদ্র অসহায় নারীর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

 
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ঘড়িসার ইউনিয়নের আইল্যান্ড মডেল একাডেমি প্রাঙ্গণে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

 

বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পান অসহায় নারী আয়েশা বেগম (৭২)। তিনি একা বসবাস করেন— নেই স্বামী, নেই সন্তান। অসুস্থতার কারণে কাজ করতে পারেন না; তাই অন্যের সহানুভূতি ও দয়ার ওপরই টিকে আছেন।

 
এমন একসময় তার পাশে দাঁড়িয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে বসুন্ধরা শুভসংঘ। খাদ্য সহায়তার প্যাকেজে ছিল চাল, ডাল, আটা, আলু, তেল, মুড়ি, লবণ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় আরো কিছু সামগ্রী। এই সহায়তা পেয়ে আনন্দে কেঁদে ফেলেন আয়েশা বেগম। 

 

তিনি বলেন, ‘বাবা বয়স হইছে, অহন আর কাম করতে পারি না, অসুস্থ, কে কার খোঁজ রাহে রে বাবা।

 
তার পরেও আপনারা যেই আমারে সাহায্য করলেন, কয়দিন তো চলতে পারমু। আমার স্বামী-সন্তান কেউ পৃথিবীতে বাইচ্চা নাই। আল্লাহ আপনাগো ভালো করুক।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নড়িয়া উপজেলা সভাপতি শামিম হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম।

 
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আইল্যান্ড গ্রুপের উপদেষ্টা সাংবাদিক মাহবুব আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি সৈয়াল, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সুজন ইসলাম, নারীবিষয়ক সম্পাদক রিতা আক্তার এবং আইল্যান্ড মডেল একাডেমির শিক্ষক সাহিদা বেগম, হিরা মনি, মীমসহ সংগঠনের অন্য সদস্যরা। 

 

বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি হাসিই একটা আশার গল্প বলে। আয়েশা বেগমের চোখের সেই হাসিই আমাদের অনুপ্রেরণা। বসুন্ধরা শুভসংঘ শুধু সাহায্য নয়, মানুষকে সাহস জোগাতেও কাজ করে যাচ্ছে।

তারা আরো বলেন, অসহায় মানুষের কষ্ট দেখলে আমরা চুপ থাকতে পারি না। সমাজে এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক— যাতে কেউ অভুক্ত না থাকে, কেউ একা না থাকে। বসুন্ধরা শুভসংঘ— শুভ কাজে সবার পাশে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ