২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় বিজিবির অভিযান, ১৪ কোটি টাকার চায়না জাল জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৮:৫৭:১৩ অপরাহ্ন
কুষ্টিয়ায় বিজিবির অভিযান, ১৪ কোটি টাকার চায়না জাল জব্দ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় যৌথ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গত ১১ ও ১২ অক্টোবর লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আশ্রয়ণ বিওপি এলাকার চল্লিশপাড়া ও মদনের ঘাটে এ অভিযান চালানো হয়।

 

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

 

এ সময় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বলেন, গত এক বছরে যশোর রিজিয়ন স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

 

এ সময়ের মধ্যে বিজিবি ১২২ কেজি স্বর্ণ, ৪০০ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ এবং ৪ হাজার ৭৫২টি মানব পাচারবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করেছে।

 

 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ১০৭ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালান দ্রব্য জব্দ করেছে এবং ৪৯ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস করেছে। সবশেষ এ অভিযানে ব্যাটালিয়নটি প্রমাণ করেছে যে, তারা শুধু সীমান্ত পাহারায় নয়, জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হবে।

 

অভিযানে অংশ নেওয়া বিজিবি কর্মকর্তারা বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও বিজিবি জনগণের পাশে থেকে দেশের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে কাজ করবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ