২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ২৫০০ কেজি মা ইলিশ জব্দ, গেল এতিমখানা ও মাদরাসায়

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৬:৩২:০০ অপরাহ্ন
চট্টগ্রামে ২৫০০ কেজি মা ইলিশ জব্দ, গেল এতিমখানা ও মাদরাসায়

সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চট্টগ্রাম নগরীর আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় সাগর থেকে ঘাটে আসা চারটি ফিশিং বোটের চারজন ব্যক্তিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার সকালে এই অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর সারা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

 
এই নিষেধাজ্ঞা অমান্য করেই একদল অসাধু জেলে সাগর থেকে ইলিশ শিকার করছিল।

 

নগরীর সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার গোপন তথ্যের ভিত্তিতে আমরা আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালাই। সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করায় চার ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইনে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

জব্দকৃত এই বিপুল পরিমাণ ইলিশ সংরক্ষণের পরিবর্তে তাৎক্ষণিকভাবে মানবিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, জব্দ করা আড়াই হাজার কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ