২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় টাইফয়েড টিকা পাচ্ছে ১৩ লাখ শিশু-কিশোর

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:২১:৫০ অপরাহ্ন
কুমিল্লায় টাইফয়েড টিকা পাচ্ছে ১৩ লাখ শিশু-কিশোর

সারাদেশব্যপী আজ থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন। এরই অংশ হিসেবে কুমিল্লাতেও এ ক্যম্পেইনের উদ্বোধন করা হয়। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির।

 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. একে এম আব্দুস সেলিম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নুরুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, আনসার ভিডিপি’র জেলা কমান্ডেন্ট তরিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি সাঈদা আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি সরকার।

 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এবার জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১৩ লাখ ২৬১ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। যা মোট লক্ষ্যমাত্রার (১৫ লাখ ৮৬ হাজার ১৯ জন) ৮২ শতাংশ। এই ক্যাম্পেইন চলবে টানা ১৮ কর্মদিবস, শেষ হবে ১৩ নভেম্বর।

 

 

সিভিল সার্জন ডা. আলী নুর বশির বলেন, ‘টাইফয়েডে আক্রান্ত হয়ে বিশ্বে ১ লাখ ১০ হাজারের মধ্যে ১০ হাজার শুধু বাংলাদেশে মারা গেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সরকারের ফ্রি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে কুমিল্লায় রেজিস্ট্রেশনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। রেজিস্ট্রেশন করা সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিতে অনুরোধ করছি।

 
পাশাপাশি, টিকা নিয়ে কোনো অপপ্রচারে কান না দিতে সবাইকে সচেতন থাকতে হবে।’

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, ‘দেশজুড়ে সর্বোচ্চ রেজিস্ট্রেশন কুমিল্লায় হয়েছে, এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক বার্তা। টিকা নিয়ে যেকোনো গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাস্পেইনের উদ্বোধন হচ্ছে আজ থেকে, আশা করি সফলভাবে টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ