একটি ফুটওভার ব্রিজ :তুষারধারার সর্বসাধারণের প্রানের দাবি
আপলোড সময় :
১৩-০৮-২০২৫ ০৪:০২:২৫ অপরাহ্ন
ঢাকার একেবারে শেষ গুরুত্বপূর্ণ একটি আবাসিক এলাকা তুষারধারা। কিন্তু শিক্ষা ব্যাবসা বানিজ্য সহ সকল ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এলাকা। তবে উন্নায়ন ও সরকারী নাগরিক সুযোগ সুবিধা থেকে তারা বরাবরই বঞ্চিত। বিশেষ করে ঢাকা -সিলেট চ্ট্রগ্রাম হাইওয়ের সংলগ্ন হওয়ায এটি অনেক জনবহুল ও আধুনিক শহরে রূপ নিয়েছে। এখানে গড়ে উঠেছে অসংখ্য স্কুল কলেজ মাদরসা ব্যাংক বীমার মতো গুরুত্বপূর্ণ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু ঢাকা চ্ট্টগ্রাম হাইওরে ব্যাস্ততম সড়কে তুষারধারা (সাদ্দাম মার্কেট) মহাসড়কের উপর কোন ফুটওভার ব্রিজ নেই।
ফলে প্রতিদিনি ঘটছে অসংখ্য দুর্ঘটনা। হাজারো মানুষ আহত ও পুঙ্গত্ব বরণ করেছে হয়েছেন। নিহতি হয়েছেন অনেকেই। এনিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম ও দাবীদাবা জানিয়ে আসলেও সরকারীভাবে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।
নিচে এখানে ভয়াবহ কয়েকটি দুর্ঘটনার চিত্র নিচে তুলা ধরা হলো। (এর বাহিরে সিডিয়ায না আসা ভয়াবহ দুর্ঘটনা একই জায়গায় ঘটছে প্রতিনিয়ত)
১৭ জানু, ২০২০ — বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে তুষারধারা সাদ্দাম মার্কেট ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এত আপন মামা ভাগনা নিহত হন। আনোয়ার হোসেন (৪০) এবং তার ভাগনে সালাউদ্দিন (২০)।
২৭ নভেম্বর ২০২০,রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাসরিন আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
০৬ নভেম্বর ২০২১জধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।আমিনের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। পরিবার নিয়ে তুষারধারা আ/এ থাকতেন তিনি।নিহতের ছেলে মো. হুমায়ুন বলেন, শনিরআখড়া এলাকায় কাজ করতেন বাবা। প্রতিদিনের মতো আজ ভোরেও কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। তার কিছুক্ষণ পর শুনতে পাই তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে তাকে দেখতে পাই।তিনি বলেন, পথচারীরাই বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
৮ সেপ্টেম্বর, ২০২২ সকালে সাদ্দাম মার্কেট সড়ক দুর্ঘটনায় শরিফ খান (৩৮) নিহিত হন।যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে শরিফ মোটরসাইকেল চালিয়ে সদরঘাটে যাচ্ছিলো। পথে যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটে একটি মুরগী ভর্তি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে পথচারীরা মুমূর্ষ অবস্থায় শরিফকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
২৮ এপ্রিল ২৪ রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় নোমান মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ দিকে সাদ্দাম মার্কেটের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
এগুলো মিডিয়ায় আসা কিছু খবর। এর বাহিরে এখানে শতশত দুর্ঘটনা ঘটেছে। নাম না জানান অসংখ্য মানুষ নিহত হয়েছেন ।আহত ও পুঙ্গ হয়েছেন হাজার হাজার মানুষ।
এবিষয়ে তুষারধারার বাসিন্দারা বলছেন, তুষারধারা (সাদ্দাম মার্কেট) বাসস্ট্যান্ডে অনতিবিলম্বে ফুটওভার ব্রিজ চাই!!সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনতিবিলম্বে ফুটওভার ব্রিজ স্থাপনের জোর দাবি জানাচ্ছি। বৃদ্ধ, নারী-শিশু ও স্কুলশিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগও অন্তহীন।
তুষারধারা মহিউদ্দীন বাদল স্কুল এন্ড কলেঝের ছাাত্রী তাবাস্সুম বলেন, ‘আমার রাস্তার ওপারে। আমাকে যেতে হয় সড়ক হেঁটে পার হয়ে। পার হতে সবসময় একটা আতঙ্ক কাজ করে, কবে না দুর্ঘটনার শিকার হই। কতদিন থেকে অপেক্ষায় আছি একটি ফুট ওভারব্রিজের, কিন্তু হয়নি। কতটা প্রাণ গেলে এখানে ওভারব্রিজ করবে কর্র্তৃপক্ষ?
তুষারধারার বাসিন্দা মাহমুদ হোসেন বলেন, অনেক মানববন্ধন ও পত্র পত্রিকায় বারংবার লেখালেখির পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদ্যবদি আগ্রহ পরিলক্ষিত হয়নি। এই বিষয়টা কোনও ব্যক্তিগত বা রাজনৈতিক ইস্যু নয়। কারো পক্ষে বিপক্ষে যাবার বিষয় নয়। একটা ভালো কাজের আবেদন। এমতাবস্থায়, আমরা সাধারণ জনগণ বিনয়ের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে,তুষারধারা (সাদ্দাম মার্কেট) ফুটওভার ব্রিজ স্থাপন করলে সাধারণ মানুষগুলোর বড়ই উপকার হবে। এস্কেলেটর সিস্টেম এর জন্য বললাম যে, বয়োবৃদ্ধ, অসুস্থরা যেন সহজে রাস্তা পারাপার হতে পারে। এ ব্যাপারে সাধারণ জনগণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
বিশেষ করে তুষার ধারাবাস স্ট্যান্ড ফুট ওভারব্রিজ নির্মাণ ও যাত্রী ছাউনি স্থাপনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে কাজ করে যাচ্ছে তুষারধারা কল্যান সমিতি। ইতোমধ্যে তুষারধারা কল্যান সমিতি জনকল্যাণমুখী কাজ করে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে তারা। জনদুর্ভোগ দূরীকরণে রাস্তা নির্মাণ, মহল্লার নিরাপত্তার জন্য গেট নির্মাণ এবং নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি করে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে তুষার ধরা কল্যাণ সমিতি। তারা নিচের সংগঠনগুলোকে নিয়ে ইতোমধ্য একটি ফুটওভার ব্রিজ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন ,তুষারধারা কল্যাণ সমিতিতুষারধারা পঞ্চায়েত কমিটি, তুষারধারা যুবফোরাম,ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন, তুষারধারা ক্রিকেট ক্লাব, বিএনপি,জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন,যুবদল, ছাত্রদল,ছাত্র শিবির,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যুব সমাজ ও ছাত্র সমাজ সহ সকল নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।
কমেন্ট বক্স