২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গোসল করতে নেমে পনিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৫:২৪:৩৪ অপরাহ্ন
গোসল করতে নেমে পনিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো চাপাতলা গ্রামের মোহাম্মদ আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮) ও তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।

 

 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহমান জানান, আজ শনিবার দুপুরে চাপাতলা গ্রামে একসঙ্গে বাড়ির পাশে একটি খালে গোসল করতে যায় ওই তিন শিশু। গোসলের সময় তারা পানিতে ডুব দিতে গিয়ে নিখোঁজ হয়। আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে খালের মধ্যে তাদের খোঁজাখুঁজি শুরু করে।

তিনি জানান, তাদের তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আসাদুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 
 

 

 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ