২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ভারতে প্রবেশের সময় সীমান্তে নারী-শিশুসহ আটক ১১

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৫:২০:৪৬ অপরাহ্ন
ভারতে প্রবেশের সময় সীমান্তে নারী-শিশুসহ আটক ১১
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী, শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন কুমিল্লার বরুরা উপজেলার রেওলাইন গ্রামের হরেকৃষ্ণ গাইনের ছেলে রিপন চন্দ্র গাইন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের জাকের হোসেনের ছেলে জাহেদ হোসেন, গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোয়াল গ্রামের শরৎ বাড়ৈর ছেলে সঞ্জিৎ বাড়ৈ ও ফরিদপুরের সদরপুর উপজেলার মধুমন্ডলডঙ্গী গ্রামের হৃদয় চন্দ্র সরকারের ছেলে সুশীল সরকার।

 
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ৩ নারী ও এক শিশুসহ ৫ জনকে আটক করা হয়।

এ ছাড়া একই বিওপির পৃথক অভিযানে ৩ নারীসহ ৬ জনকে আটক করে বিজিবি। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। মামলা দায়েরের পর পুরুষদের আদালতে সোপর্দ করা হবে।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ