ডাঃ নাজিম ইউ জুয়েল
সিজনাল জ্বরে অ্যান্টিবায়টিক সেবনে সতর্কতা
আপলোড সময় :
১৩-০৮-২০২৫ ১২:০১:০৯ অপরাহ্ন
বর্তমানে দেশে জ্বরের সিজন চলতেছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা, জিকা, করোনা, টাইফয়েড এরকম ৫-৬ টা জ্বরের সম্ভাব্য রোগী বেশি পাওয়া যাচ্ছে। অনেক রুগীই এমন পেয়েছি যাদের গত দেড় মাসে ৪ বার জ্বর এসেছে। রোগী মনে করছে তার এক জ্বরই থেমে থেমে বারবার আসছে। ব্যাপারটা তা না ও হতে পারে, একেকবার একেক রোগের কারণেও এরকম থেমে থেমে জ্বর আসতে পারে।
অনেক রোগী ৪ বার জ্বরে ৪ রকম এন্টিবায়োটিক খেয়ে আসছেন। অথচ এসব জ্বরের মধ্যে টাইফয়েড ছাড়া অন্য কোন জ্বরে এন্টিবায়োটিক প্রয়োজন ই নাই। জ্বরের রোগীর জন্য জেনারেল রুল: ৭ দিন পার না হলে সাধারণত এন্টিবায়োটিক শুরু করতে হয় না।
সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে। শরীরে ডেঙ্গু থাকা সত্যেও টেস্ট করলে উঠছে না, কিন্তু ডেঙ্গু পরবর্তী যে জটিলতা হয়ে রোগী মারা যায়, সেই জটিলতা ঠিকই তৈরি হচ্ছে। তাই মশা থেকে সাবধান।
আরেকটা বিষয়, যারা জ্বরের রোগীকে স্টেরয়েড (প্রেডনিসোলোন/কর্টান/ডেল্টাসোন ইত্যাদি) দেয় তারা খারাপ মানুষ, তাদেরকে আমি ডাক্তার কিংবা পল্লী-চিকিৎসক বলবো না, তারা খারাপ মানুষ। এইসব খারাপ মানুষদের কাছ থেকে সাবধান।
কমেন্ট বক্স