২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সাভারে সেফটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত, আহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১১-১০-২০২৫ ০২:৩১:৪৬ অপরাহ্ন
সাভারে সেফটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত, আহত ৫

সাভারের আশুলিয়ায় একটি বাসার সেফটিক ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এতে আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমতুল্লাহর টিনশেড বাড়িতে।

 
নিহত গোলাম রাব্বানী বাড়িটির ম্যানেজার ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মো. রোহান (৭)। গুরুতর আহত ইমান আলী ওই ট্যাংক পরিষ্কারে নিয়োজিত ছিলেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বাড়ির দুটি সেফটিক ট্যাংকের একটি পরিষ্কার করার পর দ্বিতীয়টি পরিষ্কার করতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

 
এতে ট্যাংকের ঢাকনা উড়ে গিয়ে বাড়ির টিনের চাল ফুটো হয়ে যায় এবং দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ম্যানেজার রাব্বানীর মৃত্যু হয় এবং সুইপারসহ বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, রাত ২টা ১৫ মিনিটে আমরা খবর পাই এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেফটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।

 
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ