২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মুফতী খায়রুল হাসান বিন মুজাহিদ

ইসলামে চাঁদাবাজির নিষেধাজ্ঞা

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:৫০:১৬ পূর্বাহ্ন
ইসলামে চাঁদাবাজির নিষেধাজ্ঞা

ইসলামে মানুষের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার। কুরআন ও হাদীসে স্পষ্টভাবে বলা হয়েছে, অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা বা জোরপূর্বক আদায় করা হারাম ও গুরুতর গুনাহ। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, “যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমি দখল করবে, কিয়ামতের দিন তার গলায় সাত স্তর জমিনের বোঝা চাপানো হবে” (বুখারী ও মুসলিম)। চাঁদাবাজি মূলত এক ধরণের ডাকাতি ও জুলুম, যা প্রকাশ্যে কিংবা আড়ালে হতে পারে। এটি শুধু দুনিয়ায় আইনি অপরাধ নয়, আখিরাতে চরম শাস্তিযোগ্য। আল্লাহ তাআলা বলেছেন, “তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না” (সূরা বাকারা: ১৮৮)। শরীয়তের দৃষ্টিতে চাঁদাবাজি নাজায়েজ, কারণ এতে কারো সম্পদ তার সম্মতি ছাড়া ছিনিয়ে নেওয়া হয়। এটি সমাজে ভয়, অস্থিরতা ও শোষণ সৃষ্টি করে। মুসলমানের কর্তব্য হলো নিজের হাতে কিংবা কথায় কারো ক্ষতি না করা, বরং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। অতএব, চাঁদাবাজি থেকে বিরত থাকা এবং সমাজকে এ ব্যাধি থেকে মুক্ত রাখা প্রত্যেকের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজ উভয়েরই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।প্রত্যেক ব্যক্তি তার নিজের লোভ ও স্বার্থপরতা দমন করে হালাল উপার্জনের প্রতি মনোযোগী হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই যদি ন্যায় ও সততার পথে চলি, তবে ইনশাআল্লাহ চাঁদাবাজি, জুলুম ও শোষণমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে মুক্তি লাভ করাই হবে আমাদের জীবনের সর্বোচ্চ সাফল্য।
মুফতী খায়রুল হাসান বিন মুজাহিদ 
মুহাদ্দিস: দাউদপুর মোহাম্মদিয়া কোরআনিয়া হাসানিয়া (সাতগাঁও)মাদ্রাসা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
ভোরের


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ