২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, ১৫ দিনের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:০৯:০৬ পূর্বাহ্ন
মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, ১৫ দিনের কারাদণ্ড

কুমিল্লার দেবীদ্বারে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ও বখাটে ছেলে দীপংকর চন্দ্র শীলকে (৩০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দীপংকর চন্দ্র শীল উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত কমল চন্দ্র শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দেবীদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন।

 
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন। পরে দেবীদ্বার থানা পুলিশের মাধ্যমে দীপংকরকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

 

দীপংকরের মা স্বপ্না রানী শীল (৫৫) ও বোন প্রিয়াংকা শীল (২৫) জানান, দীপংকর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রতিনিয়ত তাদের ওপর চাপ সৃষ্টি করত, টাকা না পেলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং শারীরিকভাবে নির্যাতন করত।

 
এলাকার লোকজনও তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিল। অসহ্য নির্যাতনের একপর্যায়ে স্বপ্না রানী দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শরণাপন্ন হন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন জানান, ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দীপংকরকে মাদকসহ আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈনুদ্দিন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে থানায় হস্তান্তরের পর কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ