গাজীপুরের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের ঘটনায় কামরুল হাসান কাকন (২৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের ইছাপুরা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
দণ্ডপ্রাপ্ত কামরুল ওই এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাল্যবিবাহের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭ (১) ধারা অনুযায়ী যুবক কামরুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অপ্রাপ্তবয়স্কদের বিয়ে শুধু আইনবিরুদ্ধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ক্ষতিকর। আইন প্রয়োগের মাধ্যমে আমরা সমাজে সচেতনতা বৃদ্ধি করতে চাই।