২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্স, ট্রাকের ধাক্কায় গেল রোগীর প্রাণ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১০-১০-২০২৫ ১০:৫৯:২১ পূর্বাহ্ন
হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্স, ট্রাকের ধাক্কায় গেল রোগীর প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে ট্রাকের ধাক্কায় রোগী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালকসহ তিনজন আহত হন। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় নাসির গ্লাস কারখানার কাছে রোগী ও তার স্বজনদের নিয়ে দাঁড়ায় অ্যাম্বুল্যান্সটি।

এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল্লাহ মোল্লা (২০)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কামারদাহ গ্রামের আলম মোল্লার ছেলে। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

 
গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, অসুস্থ আব্দুল্লাহকে নিয়ে তার স্বজনরা চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নাসির গ্লাস কারখানার কাছে অ্যাম্বুল্যান্সটি দাঁড়ায়। সন্ধ্যা ৭টার দিকে পেছন থেকে একটি ট্রাক অ্যাম্বুল্যান্সটিকে ধাক্কা দিলে চালক ও অসুস্থ আব্দুল্লাহসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যু হয়। আহত তিনজনের চিকিৎসা চলছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ