২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশে নেই শমিত শোম

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫৩:০২ অপরাহ্ন
হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশে নেই শমিত শোম

গত পরশু ঢাকায় নেমে কাল জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে একটি সেশন করেছেন শমিত শোম। কানাডা থেকে লম্বা ভ্রমণ করে ঢাকায় এসেছেন এই মিডফিল্ডার। ক্লান্তি থাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে তাকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। তবে শুরুর একাদশে আছেন লিস্টার সিটি তারকা হামজা চৌধুরী।

 

 

৪-৪-২ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন কাবরেরা। গোলপোস্টের নিচে থাকছেন মিতুল মারমা। রক্ষণের দায়িত্বে থাকছেন দুই সেন্টার ব্যাক তারিক কাজী ও শাকিল আহাদ তপু। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইটে তাজ উদ্দিন।

 

 

মধ্যমাঠে হামজার সঙ্গে আছেন সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র। তাদের সঙ্গে আছেন শেখ মোরসালিন। আর আক্রমণভাগে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

 

 

গোলরক্ষক : মিতুল মারমা
রক্ষণ : তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন
মধ্যমাঠ : হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।
আক্রমণ : রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ