রাজধানীর শুক্রাবাদ এলাকায় বাসার তালা ভেঙে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকারসহ ৩০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার শেরেবাংলা নগর থানায় ওই অভিযোগ দেন ভুক্তভোগী সুমা আক্তার।
ভুক্তভোগীর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৩ লাখ টাকা। গত ২৯ সেপ্টেম্বর চুরির ওই ঘটনা ঘটে।
অভিযোগে তিনি বলেন, বর্তমানে আমি পরিবার নিয়ে শুক্রাবাদের ২৩/১/এর বাসায় বসবাস করছি।
গত ২৪ সেপ্টেম্বর কুমিল্লায় শ্বশুরবাড়ি যাই। আমাকে ফিরিয়ে আনতে গত ২৮ সেপ্টেম্বর বাসায় তালা দিয়ে স্বামীও কুমিল্লায় রওনা দেন।
সুমা আক্তার জানান, এ বিষয়ে বাড়ির দারোয়ান মোস্তফা (৩০) জানায়, গত ২৯ সেপ্টেম্বর আমাদের আত্মীয় পরিচয়ে ১ জন ব্যক্তি বাসায় প্রবেশ করে।
ঘটনার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সামিউল বলেন, বাসায় প্রায় ২৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় সুমা আক্তার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে এরই মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।