২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​এক বছর অনেক ছাড় দিয়েছি, আর এক পার্সেন্টও না: নাহিদ

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৫২:১৩ অপরাহ্ন
​এক বছর অনেক ছাড় দিয়েছি, আর এক পার্সেন্টও না: নাহিদ



জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এক বছরের গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীরা অনেক ছাড় দিলেও এখন থেকে আর এক পার্সেন্ট ছাড়ও দিবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় যুবশক্তির যুব সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


এসময় তিনি বলেন, ৭১ পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল। ৯০ এর গণঅভ্যুত্থানের পরও প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। ২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সকল আয়োজন সম্পন্ন করেছে।

তাদের বলতে চাই, গণঅভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো মাঠে রয়েছে। তরুণদের লড়াই এখনো সমাপ্ত হয় নাই।


তিনি আরও বলেন, গত একবছর অনেক ছাড় দিয়েছি। কিন্তু জুলাই সনদে আর এক পার্সেন্ট ছাড়ও দিবো না। আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে স্থিতিশীলতা অর্জন ও জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ঐক্য ধরে রাখতে না পারে তাহলে দেশের মধ্যে আরেকটা এক এগারো আসবে।

রাজনৈতিক দলগুলো এই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে হবে ডিজিএফআই, অরাজনৈতিক শক্তি ও বিদেশি শক্তি লাভবান হবে বলে জানিয়েছেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ