২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়াদের বরখাস্ত দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:১৮:১১ অপরাহ্ন
ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়াদের বরখাস্ত দাবি

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মাধ্যমে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ডা. মো. আব্দুর রহিম, মো. নজির আহমেদ প্রমুখ।
 
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে দক্ষ ও অভিজ্ঞ লোকদের ছাঁটাই করে স্বৈরাচার হাসিনার আমলে অবৈধভাবে অযোগ্য লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল।

 
এর মাধ্যমে ব্যাংকটিকে ধ্বংস করে দিয়েছিল। তারা অবিলম্বে অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বরখাস্ত করার দাবি জানান।

 

মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন মো. কামাল হোসেন, জি এম হাবিবুল্লাহ, অধ্যাপক আবুল বাশার, আব্দুল গাফফার প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ