২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে : আসাদুল হাবিব দুলু

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:১৫:৩০ অপরাহ্ন
নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে : আসাদুল হাবিব দুলু
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হবে। তা না হলে রংপুর অচল করে দেওয়া হবে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ গণসমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনের আগে নভেম্বরেই তিস্তার কাজ শুরু করতে হবে, নতুবা আমরা রংপুর অচল করে দেব।

 

 
তিনি বলেন, নভেম্বরে যদি কাজ শুরু না হয়, তাহলে নির্বাচনের পর আমরা যদি ক্ষমতায় আসি; তাহলে সর্বপ্রথম তিস্তার কাজ শুরু করব। আগামী ১৬ অক্টোবর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করা হবে বলে জানান দুলু। 

আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ