২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ফাঁদ দিয়ে বক শিকার, যুবকের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৫:২১:১৯ অপরাহ্ন
ফাঁদ দিয়ে বক শিকার, যুবকের কারাদণ্ড
শেরপুরের সদর উপজেলার ধলাকান্দা গ্রামে ফাঁদ দিয়ে বক শিকারের দায়ে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার  (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত উকিল মিয়া (১৯) ওই গ্রামের মৃত সাহিদুল হকের ছেলে।

শেরপুর প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যাবস্থাপনা বিভাগের রেঞ্জার মো. আল-আমিন জানান, সদর উপজেলার ধলাকান্দা গ্রামের যুবক উকিল মিয়া বেশ কিছুদিন ধরে ফাঁদ (বাঁশ কেটে বিশেষ পদ্ধতিতে তৈরি ফাঁদ) পেতে দেশীয় বক শিকার করে আসছিলেন।


 
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি মৃত বক ও শিকারের ফাঁদ জব্দ করেন। এ সময় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘনের দায়ে শিকারি উকিল মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষার বিষয়ে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বাড়াতে আলোচনা করা হয় এবং পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ