ময়মনসিংহের ত্রিশালে নিজের মাকে গলা টিপে ও বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই একমাত্র সন্তান। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজুকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে শোবার ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার বাসকুরি গ্রামে মা বানুয়ারা বেগমকে গলা টিপে ও রাতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু।
ত্রিশাল থানা পুলিশ জিজ্ঞেস করলে তিনি নিজেই বাবা-মায়ের হত্যার বর্ণনাসহ নিজেই পুঁতে রাখা জায়গা দেখিয়ে দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
মৃতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, মোহাম্মদ আলী স্থানীয় কৃষিকাজ ও মাছ ব্যবসার জড়িত ছিলেন। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি। তার ছেলে রাজু অনলাইন জুয়ায় আসক্ত।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, ছেলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।