২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৫:৩৯:০২ অপরাহ্ন
কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নবনির্মিত ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। বুধবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে এসে তিনি এটি উদ্বোধন করেন। 

উদ্বোধনী বক্তব্যে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীনের এই উদ্যোগকে স্বাগত জানান। সেই সঙ্গে ভবিষ্যতে ওই লার্নিং সেন্টার থেকে দক্ষ কর্মচারী তৈরির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

 
 

 

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) রিপতি কুমার বিশ্বাসসহ সব বিচারক উপস্থিত ছিলেন। 

এর আগে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখ চত্বরে বৃক্ষরোপণ করেন। 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ