২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহী রেল ভবনে দুদকের অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৩:৫৮:৩২ অপরাহ্ন
রাজশাহী রেল ভবনে দুদকের অভিযান
রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। 
 
বুধবার (৮ অক্টোবর) দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন এ অভিযানে নেতৃত্ব দেন।
 
 
 
অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রকৃত বাজার দর অপেক্ষা অস্বাভাবিক উচ্চ মূল্যে কেনাকাটা করায় সরকারের তিন কোটি ৯২ লাখ ২৮ হাজার ৫৫ টাকা আর্থিক ক্ষতি হয়েছে মর্মে ২০২১-২২ অর্থ বছরে অডিট আপত্তি প্রদান করা হয়।
 
এর প্রেক্ষিতে আমরা একটি অভিযান পরিচালনা করেছি। আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করব। 
কী পরিমাণ টাকার কেনাকাটা হয়েছে প্রশ্নে আমির হোসাইন বলেন, কাগজপত্র এখনও কিছু দেওয়া বাকি আছে।
 
সেগুলো দেখলে বলতে পারব। মোট কত টাকার বাজেট ছিল এখনও বলা যাচ্ছে না। রেলের বিভিন্ন সরঞ্জাম, রেল পরিচালনার জন্য বিভিন্ন যন্ত্রপাতি এসব জাতীয় জিনিস কেনা হয়েছিল বলেও জানান দুদক কর্মকর্তা।
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ