কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই, চাপ বাড়বে নাকি অবসরে বুমরাহ?
নিঃসন্দেহে বর্তমানে ভারতের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। এমনকি তাকে দেশটির সর্বকালের সেরাদের একজন বলেও গণ্য করা হচ্ছে। বাকি বোলারদের ভীড়ে ইকোনমি ধরে রেখে ব্রেকথ্রু আনার ক্ষেত্রে ৩১ বছর বয়সী এই পেসারের জুড়ি নেই। যদিও ওয়ার্কলোড ও চোটের বিষয় বিবেচনায় বুমরাহ এখন বেছে বেছে ম্যাচ খেলছেন। যা নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিজ্ঞাপন সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতা নিয়েছে শেষ করেছে ভারত। যদিও স্বাগতিক ইংলিশরা তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। এরপর ম্যানচেস্টারে ড্র এবং ওভালে পঞ্চম ও শেষ ম্যাচে নাটকীয় জয়ের পর ড্র দিয়ে সফর শেষ করল ভারত। সিরিজের সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করে নায়ক বনে গেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এ ছাড়া বুমরাহ’র অনুপস্থিতিতে অন্য পেসাররাও ছিলেন বেশ উজ্জ্বল। ওয়ার্কলোড ও চোটের ঝুঁকি বিবেচনায় ইংল্যান্ড সফরে কেবল ৩ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বুমরাহ। তাতে সম্মতি ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও। শেষ পর্যন্ত তাই হয়েছে। ইংল্যান্ডে এবার ৩ টেস্ট খেললেও ১৪ উইকেট শিকার করেন বুমরাহ। কিন্তু তার বেছে বেছে ম্যাচ খেলার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বিশেষ করে ওভাল টেস্টে সিরাজ-প্রসিধ কৃষ্ণাদের দারুণ ফর্ম নতুন করে আলোচনার জোগান দিয়েছে ক্রীড়া বিশ্লেষকদের। ৩ ম্যাচে বুমরাহ’র সমান ১৪ উইকেট নিয়েছিলেন কৃষ্ণাও।
কমেন্ট বক্স