২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : চরমোনাই পীর

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:০২:৫৮ পূর্বাহ্ন
যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা পিআর বোঝে না, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই। বিএনপি এককভাবে ক্ষমতায় এলে দেশে স্বৈরাচার ও চাঁদাবাজি আরো বেড়ে যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যদি পিআর ছাড়া একতরফা নির্বাচন হয়, তাহলে বিএনপি এককভাবে ক্ষমতায় এসে চাঁদাবাজি ও স্বৈরাচারী কার্যক্রম শুরু করবে।

বিএনপিকে শরীয়া আইনবিরোধী উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শরীয়া আইনে বিশ্বাস করে না। কিন্তু এ দেশ হবে ইসলামের, ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ব্যালট বাক্স হবে একটাই।


 
চরমোনাই পীর বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশের কল্যাণ নিশ্চিত করা।

কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। দেশে এখনও দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাট চলছে। কেউ কেউ বিদেশে ‘বেগমপাড়া’ বানিয়েছে, শত শত বাড়ি করেছে। টাকার পাহাড় গড়েছে।
এমনকি এই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
আওয়ামী লীগের উদ্দেশ্যে রেজাউল করীম আরো বলেন, আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে গুম ও খুন করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা একটি ফ্যাসিস্ট শক্তি।

এ দেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান নেই।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ