যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর সিলেটে গ্রেপ্তার
সিলেটে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে তার নিজ বাসা থেকে পুলিশের একটি টিম গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
কয়ছর আহমদ সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহ’র ছেলে।
তিনি যুক্তরাজ্য যুবলীগ নেতা ও সাম্প্রতিক ব্যাটারির রিকশাচালকদের আন্দোলনের অর্থ যোগানদাতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।
উল্লেখ্য, কয়ছরের বিরুদ্ধে বিগত সরকারের আমলে বাগবাড়ি ও শামীমাবাদ এলাকায় একাধিক বাসা ও জায়গা দখলের অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের ছোট ভাই শফিক ও সাবেক জেলা আওয়ামী লীগ সেক্রেটারি নাসির উদ্দিন খানের ঘনিষ্টজন।
শামীমাবাদে তার একটি ব্যাটারি রিকশার গ্যারেজ রয়েছে। সম্প্রতি ব্যাটারি রিকশাচালকের ব্যনারে আন্দোলনে কয়ছর সক্রিয় অংশগ্রহণ করে এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
কমেন্ট বক্স