২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গুনাহ মাফের সহজ আমল

ইসলাম ডেস্ক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৩:৪৫:২৮ অপরাহ্ন
গুনাহ মাফের সহজ আমল

পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে অনেক দোয়া বর্ণিত হয়েছে। এসব আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাফের প্রার্থনা করা হয়। 

মহান আল্লাহ ইরশাদ করেন,

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِينَ

উচ্চারণ : রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ান সুর আলাল কওমিল কাফিরিন।

অর্থ : হে আমাদের রব, আমাদের ধৈর্যধারণের শক্তি দিন, আমাদের পা স্থির রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।

 
 (সুরা বাকারা, আয়াত : ২৫০)

 

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, 

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَانَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا مَنَى كَمَا حَمَلْتَينَ عَنْهُ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَارْحَمْنَا أَنْتَ مَوَلَنَا عَرْحَمْنَا أَنْتَ مَوَلْنَا وَارْحَمْنَا الْقَوْمِ الْكَفِرِينَ

অর্থ : হে আমাদের রব, আমাদের পাকড়াও করবেন না, যদি আমরা ভুলে যাই বা ত্রুটি করি। হে আমাদের রব, আমাদের ওপর ভারি বোঝা চাপাবেন না, যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের ওপর। হে আমাদের রব, আমাদের ওপর এমন দায়িত্বভার অর্পণ করবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের (ত্রুটিসমূহ) মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন।

 
 আপনি আমাদের অভিভাবক। সুতরাং আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। (সুরা বাকারা, আয়াত : ২৮৬)

 

অন্য আয়াতে ইরশাদ হয়েছে,

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

অর্থ : হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।

 
 (সুরা আলে ইমরান, আয়াত : ৮)

 

অন্য আয়াতে ইরশাদ হয়েছে,

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

অর্থ : হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। সুতরাং আমাদের পাপরাশি ক্ষমা করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। (সুরা আলে ইমরান, আয়াত : ১৬)

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ