২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১২:০২:৪৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (৪ অক্টোবর) রাতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। এ সময় সেখানে স্থানীয় লোকজন জড়ো হন এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ ব্যাটালিয়নের সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।

তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বাবুবারইল শেষ মাথা এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় স্থানীয় একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, কালো রঙের স্কচটেপ মোড়ানো ককটেল বা বোমাসদৃশ দুটি বস্তু আমরা উদ্ধার করি।

তিনি আরো বলেন, বোমাসদৃশ বস্তু দুটি পরীক্ষার জন্য র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

 
এ ছাড়া এই অস্ত্রগুলো কারা এখানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে অনুসন্ধানসহ র‍্যাবের একাধিক টিমের অভিযান চলছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ