স্বরাষ্ট্র উপেদষ্টা
গণমাধ্যমের জন্য অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে
আপলোড সময় :
১১-০৮-২০২৫ ০১:২৭:৩৯ অপরাহ্ন
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা নিরীহ। কোনো নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে এজন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘অনেকে পয়সার লোভে আসামি করে দিয়েছে। তোমাকে এত টাকা দিতে হবে, নয়তো কিন্তু আসামি করে দেবো।’ সোমবার ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।নির্বাচিত কলাম
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এছাড়া পুলিশ, র্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।’
কমেন্ট বক্স