ইসরায়েল পুরো মানবতাকে জিম্মি-অবরুদ্ধ করে ফেলছে : মোস্তফা ফিরোজ
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা নৌবহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের সংবাদ দেখিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ মন্তব্য করেছেন, ইসরায়েল পুরো মানবতাকে জিম্মি করছে, অবরুদ্ধ করে ফেলছে। কিন্তু তাদের বিরুদ্ধে বলার এই মুহূর্তে কেউ নেই।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে ‘ভয়েস বাংলা’ নামের নিজের ফেসবুক পেজের এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি।
নিজের ফোনে এ সংক্রান্ত সংবাদ দেখিয়ে মোস্তফা ফিরোজ বলেন, এই হলো পরিস্থিতি।
যোগাযোগ বিচ্ছিন্ন। এই জাহাজগুলো গাজার কাছাকাছি পৌঁছে গেছে। নৌবহরে ইসরায়েলি বাহিনীর এ হস্তক্ষেপে কোনো ধরনের বিবেক-বিবেচনা নেই। তারা ঢুকতে দেবে না।
তারা তাদের জেদ বজায় রাখবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু সাহসে আরো বলীয়ান হয়েছে যে যা কিছু করা যাবে।
তিনি বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের ওই নৌবহর থেকে জানানো হয়েছে, সাড়ে ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে ২০টিরও বেশি নৌযান দেখা গেছে। অল্প সময়ের মধ্যেই নৌবহরে হস্তক্ষেপ করতে পারে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলের হুমকি উপেক্ষা করেই ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে গাজার উপকূলের দিকে এগিয়ে চলে এই নৌবহর। বহরে থাকা আলমা নামের জাহাজটি এরই মধ্যে ইসরায়েলিদের ঘেরাওয়ের মধ্যে পড়েছে বলে ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য ইয়াসেমিন আকর আল–জাজিরাকে জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলিরা দুই দিক থেকে আলমা নৌযানকে ঘিরে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই তারা হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরো বলেন, বিশ্ববিবেক চুপচাপ বসে আছে।
শক্তিধর আমেরিকার কোনো বক্তব্য নেই। ইউরোপের সরাসরি কোনো বক্তব্য নেই, পাল্টা কোনো হুমকি নেই। এই হচ্ছে এখনকার অবস্থা। ইসরায়েল পুরো মানবতাকে জিম্মি করছে, অবরুদ্ধ করে ফেলছে। কিন্তু তাদের বিরুদ্ধে বলার এই মুহূর্তে কেউ নেই।
কমেন্ট বক্স