২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১১:১৪:৪৫ পূর্বাহ্ন
​চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে (১০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মানবিক সহায়তা দেওয়া হয়।

তারেক রহমানের নির্দেশনায় এই চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আবুল কাশেম।

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি’র পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির কো-চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, পুলিশের গুলিতে পঙ্গুত্ববরণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নয়ন বাছার ও চব্বিশের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে দু’চোখ হারানো সিকাতুল ইসলাম প্রমুখ। 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ওয়াকিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ