অজু করতে গিয়ে পুকুরে পড়ে মুসল্লির মৃত্যু
এশার নামাজ পড়তে মসজিদে যান চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কধুরখীলের বাসিন্দা মো. জালাল উদ্দীন (২২)। মসজিদে প্রবেশের আগে পুকুরে অজু করতে গিয়ে পানিতে পড়ে যান তিনি। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় মিফতাহুল উলুম মাদরাসার পুকুরে অজু করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত জালাল একই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। তিনি একটি দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন বলে জানা যায়।
জানা যায়, নামাজ পড়তে গিয়ে আর বাড়ি না ফেরায় পরিবার থেকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটে তার জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুকুরে নেমে তল্লাশি করে স্থানীয়রা।
রাত ১টার দিকে জালালের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
কমেন্ট বক্স