২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কারখানা শ্রমিকের

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১২:৩৬:০২ অপরাহ্ন
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কারখানা শ্রমিকের
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মহি উদ্দিন (৩০)। তিনি উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের মোস্তফা মাস্টার বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।


আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ডাউন লাইনে এই দুর্ঘটনা ঘটে। 


 
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আপ ও ডাউন লাইনে দুদিক থেকে ট্রেন আসাতে উনি একটি লাইন পার হতে পারলেও আরেকদিক থেকে আসা ট্রেন লক্ষ্য করেননি। এ সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’

ঘটনার পর পর ঘটনাস্থলে যান জোরারগঞ্জ থানা পুলিশ এবং সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ।


সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছি। মৃতদেহের সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছি। স্বজনদের খবর দেওয়া হয়েছে, স্বজনরা আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ