২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নামাজে আঙুল ফুটানোর বিধান

ইসলাম ডেস্ক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১২:৩০:৫৯ অপরাহ্ন
নামাজে আঙুল ফুটানোর বিধান
প্রশ্ন:আমার ছোট চাচা একজন নামাজি মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করেন। কিন্তু তিনি নামাজের মধ্যে সিজদায় যাওয়ার সময় প্রায়ই আঙুল ফুটান। বিষয়টা আমার কাছে কেমন কেমন লাগছে।


তাকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আঙুল ফুটালে নামাজের সমস্যা কী? আমি তার কথার সন্তোষজনক কোনো উত্তর দিতে পারিনি এবং বিষয়টা আমার কাছেও অস্পষ্ট।
তাই আমি জানতে চাই, নামাজে আঙুল ফুটালে নামাজের কি কোনো সমস্যা হয়? জানালে উপকৃত হব।

-ফারহান, খুলনা

উত্তর

নামাজে আঙুল ফুটানো মাকরূহ তাহরীমী। এ থেকে বিরত থাকা আবশ্যক।


হযরত ইবরাহীম নাখায়ী এবং মুজাহিদ রাহ. থেকে বর্ণিত-
أَنّهُمَا كَرِهَا أَنْ يُفَرْقِعَ الرّجُلُ أَصَابِعَهُ وَهُوَ فِي الصّلاَة.

তারা উভয়ে নামাজে আঙুল ফুটানো মাকরূহ মনে করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ৭৩৬২)

-খুলাসাতুল ফাতাওয়া ১/৫৭; মাজমাউল বাহরাইন, পৃ. ১৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬; মাজমাউল আনহুর ১/১৮৫; হালবাতুল মুজাল্লী ২/২৪৯; রদ্দুল মুহতার ১/৬৪২।

উৎস: আলকাউসার, ডিসেম্বর ২০২১।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ