২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৭ বছর পর কারামুক্ত হলেন কাবার ইমাম শায়খ সালেহ আল-তালিব

ইসলাম ডেস্ক | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৬:১০:০৯ অপরাহ্ন
৭ বছর পর কারামুক্ত হলেন কাবার ইমাম শায়খ সালেহ আল-তালিব
দীর্ঘ সাত বছর কারাভোগ শেষে অবশেষে মুক্তি পেয়েছেন মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব। দীর্ঘ সাত বছর কারাভোগ শেষে অবশেষে মুক্তি পেয়েছেন মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব।


সৌদি আরবে আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের গ্রেপ্তার-সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা প্রিজনার্স অব কনসায়েন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।


সংস্থাটি জানিয়েছে, তবে এখনো তিনি পূর্ণ স্বাধীন নন; গৃহবন্দি অবস্থায় থাকবেন; চলাফেরায় থাকবে সীমাবদ্ধতা। এছাড়া তার পায়ে একটি ইলেকট্রনিক মনিটরও লাগানো রয়েছে।

শায়খ সালেহ আল-তালিবকে ২০১৮ সালে এক খুতবার পর গ্রেফতার হন। ওই খুতবায় তিনি ইসলামি নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং মিশ্র লিঙ্গের অনুষ্ঠান আয়োজন ও সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির কর্মকাণ্ডের সমালোচনা করেন। এরপর থেকে আর তাকে জনসম্মুখে দেখা যায়নি। সৌদি সরকার কখনো আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ না করলেও, ২০২২ সালে রিয়াদের বিশেষ আপিল আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করে।

সূত্র : ইসলামিক ইনফরমেশন ও সিয়াসত ডেইলি


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ