২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ভাঙ্গায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৩:৪৬:৫৮ অপরাহ্ন
ভাঙ্গায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কিশোরের
ভাঙ্গায় বিদ্যুৎ স্পর্শে জুবায়ের শেখ (১৪) নামে এক কিশোরের ‌মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ‌(২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের শেখ পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা মাজেদ শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই কিশোরের বাড়ির বিদ্যুতের বোর্ডটি লিকেজের কারণে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে ছিল।


দুর্ঘটনার সময় ওই কিশোর আলো জ্বালানোর জন্য ঘরের বিদ্যুতের বোর্ডের সুইচ অন করতে  গিয়ে বিদ্যুতের শর্ট খেয়ে চিৎকার দিয়ে পড়ে যায়। এ সময় তার পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে মারা যায় ওই কিশোর।


 
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, কিশোরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।


তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ