২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ঝুটের গোডাউন থেকে ১ টন সরকারি বই জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৭:১৪:২০ অপরাহ্ন
রূপগঞ্জে ঝুটের গোডাউন থেকে ১ টন সরকারি বই জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল আরমান শফিক নামের এক ব্যবসায়ীর ঝুটের গোডাউন থেকে ২০২৫ সালের সরকারি বই জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে প্রায় ১ হাজার কেজি সরকারি বই জব্দ করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল আরমান শফিক যাত্রামুড়া এলাকায় পোশাক কারখানা ও ঝুটের ব্যবসা করে আসছে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস এমদাদুল হকের খালাতো ভাই পরিচয়ে দীর্ঘদিন ধরে ঝুটের ব্যবসার পাশাপাশি মাদকসহ ও সরকারি বই কেনাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।গত মঙ্গলবার রাতে সোহেলের ঝুটের গোডাউনে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির প্রায় ১ হাজার কেজি বই দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি বইগুলো জব্দ করেন। 

 

স্থানীয় শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুলে সরকারি বই চাইতে গেলে আমাদের বই দেওয়া হয় না। শিক্ষকরা সেই সরকারি বই কেজিদরে বিক্রি করেন।আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। 

এ ব্যাপারে ঝুটের গোডাউনের মালিক সোহেল আরমান শফিক বলেন, আমি বইগুলো নারায়ণগঞ্জের আইটি স্কুল থেকে কিনে এনেছি। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সরকারি বই জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ